বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

সংগৃহীত ছবি
বাংলাদেশে যাত্রার ২০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড কেএফসি। ইয়াম! ব্র্যান্ডসের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
দুই দশকের পথচলায় কেএফসি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের রেস্তোরাঁ নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগ এবং ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠানটির রেস্তোরাঁ রয়েছে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে কেএফসির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে ব্র্যান্ডটি দেশের মানুষের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
তিনি বললেন, ‘স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশকে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের অংশীদার হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল কেএফসি। দুই দশকে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ চেইন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অনন্য রেসিপি, গ্রাহকসেবা এবং ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে তৃতীয় দশকের যাত্রা শুরু করছে কেএফসি বাংলাদেশ। দুই দশক পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য বিভিন্ন অফার, রেস্তোরাঁগুলোতে বিশেষ আয়োজন এবং নানা ধরনের কর্মসূচি থাকবে।
কেএফসি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, গত ২০ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও সমর্থন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি। আগামী দিনেও গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এই যাত্রা অব্যাহত রাখতে চায় প্রতিষ্ঠানটি।





