বাংলাদেশে যাত্রার ২০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড কেএফসি। ইয়াম! ব্র্যান্ডসের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।দুই দশকের পথচলায় কেএফসি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের রেস্তোরাঁ নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগ এবং ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠানটির রেস্তোরাঁ রয়েছে।ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২...