বাংলালিংককে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্যাংকটি। গত ১৯ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল এবং বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম। এ পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম) ও ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সুবিধা ব্যবহার করবে বাংলালিংক। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের হেড এ কে এম ফয়সাল হালিম এবং বাংলালিংকের হেড অব করপোরেট ফাইন্যান্স মাহমুদ কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



