Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

ইসলামী ব্যাংকের মর্যাদা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য: জহির হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:৪৩
ইসলামী ব্যাংকের মর্যাদা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য: জহির হোসেন

ছবি: সৌজন্য

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ করার কথা জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেছেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে ব্যাংকটিকে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ জহির হোসেন।

তার মতে, কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাও ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের আমানতের ওপর ভিত্তি করেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করাকে প্রধান দায়িত্ব হিসেবে দেখছে পরিচালনা পর্ষদ।

মোহাম্মদ জহির হোসেনের দাবি, ইসলামী ব্যাংকের জন্য নতুন একটি যাত্রা শুরু হয়েছে। ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারত্ব পুনরুদ্ধারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও বললেন, পরিচালনা পর্ষদ ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেবে। তবে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং লেনদেনও স্বাভাবিকভাবে চলবে।

গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, ব্যাংকের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ সময় তিনি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তার মতে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব।

ইসলামী ব্যাংকমর্যাদাপরিচালনা পর্ষদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise