Agamir Somoy E-Paper
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ডব্লিউইউবিতে বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৯:৩৫
ডব্লিউইউবিতে বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণ

সংগৃহীত ছবি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)-এ তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬: ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১২৬ জনের বেশি অংশগ্রহণকারী ও অতিথি উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা ছিলেন।

প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ প্রথম রানার-আপ এবং ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’ দ্বিতীয় রানার-আপ হয়। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্যে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা-মানসিকতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। তারা উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অ্যাডভাইজরি কমিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা-চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা-মানসিকতা এবং শিল্প ও একাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বললেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে অবদান রাখার জন্য বহিরাগত ও অভ্যন্তরীণ বিচারক, বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন এবং প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম আহমেদ অ্যাডভাইজরি কমিটি, আয়োজক কমিটি, বিচারক, মেন্টর, শিক্ষক, স্বেচ্ছাসেবক, স্পন্সর এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।

ডব্লিউইউবিবিজনেস আইডিয়াপুরস্কার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা

    অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা

    ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮

    ফ্রান্সকে হারিয়েও রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

    ফ্রান্সকে হারিয়েও রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

    ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪

    যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

    যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

    ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮

    গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে বৈঠকের উদ্যোগ নুরের

    গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে বৈঠকের উদ্যোগ নুরের

    ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৯

    আমেরিকার জঘন্য যুদ্ধাপরাধের সর্বশেষ উদাহরণ ইরানে হামলা

    আমেরিকার জঘন্য যুদ্ধাপরাধের সর্বশেষ উদাহরণ ইরানে হামলা

    ১৫ জুলাই ২০২৬, ০৫:১৭

    কীর্তণখোলা নদীতে নৌকা থেকে চাঁদাবাজির ঘটনায় মামলার নির্দেশ আদালতের

    কীর্তণখোলা নদীতে নৌকা থেকে চাঁদাবাজির ঘটনায় মামলার নির্দেশ আদালতের

    ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০

    যতক্ষণ না আমি থামতে বলছি, ততক্ষণ হামলা চলবে ইরানে

    যতক্ষণ না আমি থামতে বলছি, ততক্ষণ হামলা চলবে ইরানে

    ১৫ জুলাই ২০২৬, ০৫:১৩

    ইয়ামালের হেডব্যন্ডে লেখা ‘০৮৩০৪’ এর রহস্য

    ইয়ামালের হেডব্যন্ডে লেখা ‘০৮৩০৪’ এর রহস্য

    ১৫ জুলাই ২০২৬, ০৯:৫২

    আজকের নামাজের সময়সূচি (১৫ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৫ জুলাই)

    ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯

    সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো?

    সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো?

    ১৫ জুলাই ২০২৬, ০৮:০৭

    বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি

    বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি

    ১৫ জুলাই ২০২৬, ১১:১৬

    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

    দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৫ জুলাই ২০২৬, ০৮:২৬

    সিলিকন চিপে অমরত্বের সন্ধান

    সিলিকন চিপে অমরত্বের সন্ধান

    ১৫ জুলাই ২০২৬, ০৪:০৫

    ইংল্যান্ড ম্যাচ আমাদের শহীদ ভাইদের কথা মনে করায়

    ইংল্যান্ড ম্যাচ আমাদের শহীদ ভাইদের কথা মনে করায়

    ১৫ জুলাই ২০২৬, ১৩:৩৬

    advertiseadvertise