Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নারী সাংবাদিকতায় নেতৃত্ব গড়ার প্রশিক্ষণে ৩২ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:০৪
নারী সাংবাদিকতায় নেতৃত্ব গড়ার প্রশিক্ষণে ৩২ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৩২ জন নারী শিক্ষার্থী সাংবাদিকতায় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তিন দিনের নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

গত ৯ থেকে ১১ মে মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সুইডেনভিত্তিক ফোজো মিডিয়া ইনস্টিটিউটের এজাইল প্রকল্পের ‘উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো’ উদ্যোগের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক এবং সহায়তা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

প্রশিক্ষণে প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়। আত্ম-নেতৃত্ব, রোল মডেল, অনিশ্চিত কর্মপরিবেশে টিকে থাকার কৌশল এবং সংবাদকক্ষে নেতৃত্বে পৌঁছানোর পথ নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা সাংবাদিকতা পেশায় প্রবেশ থেকে শুরু করে ধাপে ধাপে নিউজরুম নেতৃত্বে উন্নীত হওয়ার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্বের পার্থক্যও তুলে ধরা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ফোজো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সতি ফোরসবার্গ। এ ছাড়া সেশন পরিচালনা করেন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বাংলা সম্পাদক শেখ তানভীর মাহমুদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, সাংবাদিক জেসমিন পাপড়ি ও নাজিয়া আফরিন এবং চ্যানেল ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট মরিয়ম আজিজ মৌরিন।

কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা, যৌন হয়রানি মোকাবিলা এবং পেশাগত স্থিতিস্থাপকতা। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্সের যৌন হয়রানিবিষয়ক হ্যান্ডবুকের আলোকে অংশগ্রহণকারীদের হুমকি ও হয়রানি শনাক্ত, নথিবদ্ধ এবং প্রতিক্রিয়া জানানোর কৌশল শেখানো হয়।

শেষ দিনে বাংলাদেশের সাংবাদিকতায় নারীদের ভবিষ্যৎ, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং সহায়ক সংবাদকক্ষ সংস্কৃতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তাসনিম উল্লেখ করেছেন, এই প্রশিক্ষণ উদীয়মান মিডিয়া পেশাজীবীদের দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়তা করেছে এবং মাঠপর্যায়ের রিপোর্টিং নিয়ে ভয় কমিয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন কালাম কর্মশালাটিকে অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন।

এজাইল একটি বৈশ্বিক কনসোর্টিয়াম, যা স্বাধীন সাংবাদিকতা শক্তিশালী করতে কাজ করছে। এর সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইন্টারনিউজ ইউরোপ, ফোজো মিডিয়া ইনস্টিটিউট, সিএফআই মিডিয়া ডেভেলপমেন্ট, থমসন মিডিয়া এবং আর্টিকেল ১৯।

নারী সাংবাদিকতাপ্রশিক্ষণ কর্মশালাসাংবাদিকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!