Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান ধরে রাখল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৪:৩৭
শেয়ার করুন:
বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান ধরে রাখল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৭-এ টানা ধারাবাহিকতায় বৈশ্বিক অবস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্বের অন্যতম স্বীকৃত ও প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থার এ র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১-১২০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডিআইইউ দ্বিতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অর্জন বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণে তাদের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের মূল্যায়ন, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে। এসব সূচকে ডিআইইউর ধারাবাহিক উন্নতি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা পরিবেশকে আরও শক্তিশালী করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মতে, এই স্বীকৃতি তাদের আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, ভিজিটিং প্রফেসর, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, শিল্পখাতের অংশীদার, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টাই এ সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র‍্যাংকিং ২০২৬-২০২৭-এও ডিআইইউ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ অবস্থান ধরে রেখেছে। একই র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ায় ৩৬৬তম এবং বিশ্বে ১০৬১তম স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামাজিক প্রভাব সৃষ্টির মাধ্যমে বিশ্বমানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

ডিআইইউকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটিবিশ্ববিদ্যালয় র‍্যাংকিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ