তিন ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

টেকসই উন্নয়নের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’-এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ওয়ালটন। এগুলো হলো সাশ্রয়ী ও ক্লিন এনার্জি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং বর্ষসেরা টেকসই ইলেকট্রনিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুল্লাহ-আল-মামুন, তানভীর আঞ্জুম ও ইএইচএস প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু।




