এনআরবি ব্যাংক ও ক্রাউন প্লাজার মধ্যে চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডধারীদের প্রি-অনবোর্ডিং লাউঞ্জ সুবিধা দিতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির সঙ্গে চুক্তি করেছে এনআরবি ব্যাংক। গত ১৫ নভেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত ও ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস খাজা ওয়াছিউল্লাহ, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স মো. শফিকুল হাসান, ক্রাউন প্লাজার ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স সুজন সাহা, ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সারাহ রহমান, ক্রেডিট ম্যানেজার মো. মেহেদি হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



