Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আইসিবি ইসলামিক ব্যাংকের এমএল ও সিএফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৮:১০
শেয়ার করুন:
আইসিবি ইসলামিক ব্যাংকের এমএল ও সিএফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত ছবি

ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে আজ শনিবার ব্যাংকের ট্রেনিং সেন্টারে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এমএল ও সিএফটি) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও ইবনে আহসান কবির। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসকের সহযোগী হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইনামুল হক, আইসিবি ইসলামিক ব্যাংকের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস বিভাগের প্রধান কামাল হোসেন এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এমএল ও সিএফটি বিভাগের প্রধান তারেক-উস-সালামসহ অন্যন্য কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন হেড অব ট্রেনিং নাজমা হক।

প্রশিক্ষণ কর্মশালায় ঢাকায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি ঢাকার বাইরের শাখাসমূহের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত প্রচলিত আইন, বিধি-বিধান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ব্যাংকিং কার্যক্রমে যথাযথ কমপ্লায়েন্স নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, গ্রাহকের পরিচিতি ও লেনদেনের যথার্থতা যাচাই, ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনা এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষকগণ তাদের বক্তব্যে ব্যাংকিং খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, পেশাগত দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আইসিবি ইসলামিক ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন