ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে আজ শনিবার ব্যাংকের ট্রেনিং সেন্টারে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এমএল ও সিএফটি) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও ইবনে আহসান কবির। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসকের সহযোগী হিসেবে দায়িত্...