Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

আমেরিকার তুলা আমদানি বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪৫
আমেরিকার তুলা আমদানি বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম

গ্রাফিকস: আগামীর সময়

পোশাক খাতে ব্যবহৃত তুলার জোগান বাড়াতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম; যার মাধ্যমে সরাসরি আমেরিকার কৃষকের কাছ থেকে তুলা কিনতে পারবেন সুতার মিল মালিকরা। এতে খরচ ও সময় কমবে। পাশাপাশি ইউএস তুলা ব্যবহার করে তৈরি করা পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে বাংলাদেশ। ফলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতেও নতুন সুবিধা তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৭২ দশমিক ৭ শতাংশ কটনভিত্তিক। বিশ্ববাজারে কটনভিত্তিক পোশাকের গড় অংশ ৪১ দশমিক ৬ শতাংশ। এই বড় বাজারকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের তুলা সরবরাহকারীদের সঙ্গে বাংলাদেশের স্পিনিং ও পোশাক শিল্পের সরাসরি সংযোগ বাড়ানোর উদ্যোগও গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের তুলা আমদানি এবং প্রায় ৯ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। ২০২৩ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার পঞ্চম বৃহত্তম রপ্তানি বাজার ছিল। ওই বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তুলা রপ্তানির মূল্য ৩৩৯ মিলিয়ন ডলারের বেশি ছিল।

বছরগুলোয় অবশ্য যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি কমেছে। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৫২ মিলিয়ন ডলারের তুলা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৫ শতাংশ কম। এ পরিস্থিতিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কেনার ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে। ‘কটনপোর্ট’ নামে এ প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মার্কিন কৃষকদের সঙ্গে বাংলাদেশি ক্রেতাদের যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, দুই বছর ধরে উন্নয়নের পর প্ল্যাটফর্মটির লাইভ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের তুলার অফার দিয়ে এর কার্যক্রম শুরু হয়েছে। প্ল্যাটফর্মটির উদ্যোক্তা আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের স্পিনিং মিলগুলো তুলা কেনার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও দরকষাকষির সুযোগ পাবে।

পোশাকআমেরিকাতুলাআমদানিডিজিটাল প্ল্যাটফর্ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়