পোশাক খাতে ব্যবহৃত তুলার জোগান বাড়াতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম; যার মাধ্যমে সরাসরি আমেরিকার কৃষকের কাছ থেকে তুলা কিনতে পারবেন সুতার মিল মালিকরা। এতে খরচ ও সময় কমবে। পাশাপাশি ইউএস তুলা ব্যবহার করে তৈরি করা পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে বাংলাদেশ। ফলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতেও নতুন সুবিধা তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৭২ দশমিক ৭ শতাংশ কটনভিত্তিক। বিশ্ববাজারে কটনভিত্তিক পোশাকের গড় অংশ ৪১ দশমিক ৬ শতাংশ। এই বড় বাজারকে সাম...