Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ধান ও চাল ক্রয়ে ‘ন্যায্যতা প্রতিষ্ঠার’ দাবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৩
শেয়ার করুন:
ধান ও চাল ক্রয়ে ‘ন্যায্যতা প্রতিষ্ঠার’ দাবি

সংগৃহীত ছবি

সম্প্রতি চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার। তবে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা না করেই সরকার একতরফাভাবে দাম নির্ধারণ করেছেন বলে অভিযোগ দেশের ২৯জন নাগরিকের।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ধার্য করে। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ওইদিন সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী জানান, গত বছরের তুলনায় কেজিপ্রতি ১ টাকা বাড়িয়ে ধান কেনা হবে। কিন্তু সিদ্ধ এবং আতপ চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমিয়ে কৃষকদের কাছ থেকে তা সরাসরি সংগ্রহ করা হবে। যদি প্রয়োজন হয় তবে এরচেয়েও বেশি ধান ও চাল সরকার কিনতে পারে।

এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৯ নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, কৃষককে বেশি দামে সার ক্রয় করতে হয়েছে, ডিজেলের দাম বাড়ায় সেচের খরচও বেড়েছে। সার্বিকভাবে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে। কিন্তু সরকারের ক্রয়মূল্য নির্ধারণে এগুলো বিবেচনায় নেওয়া হয়নি। ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ালেও সিদ্ধ চালের ক্ষেত্রে তা ১ টাকা কমানো হয়েছে। আমলারা ধান ও চালের যে দাম নির্ধারণ করেছেন তা বাজার দর থেকে অনেক কম এবং এর মধ্য দিয়ে দৃশ্যমানভাবে কৃষকদের ঠকানোর বন্দোবস্ত পাকাপাকি করেছেন।

এ অবস্থায় প্রকৃত কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ‘আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়বে বলে আমরা আশংকা করি। কারণ তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঋণ করে এ আবাদ করে থাকেন। এ ক্ষতি তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেন না।’

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন– আনু মোহাম্মদ, খুশী কবির, অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরীন পারভিন হক, ড. ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, অ্যাডভোকেট জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, ড. তানজীমউদ্দিন খান, ড. জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, ড. স্বপন আদনান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তবারক হোসেন, পাভেল পার্থ, ড. ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর