Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ওয়ালমার্টের বিক্রি ৮৬ লাখ কোটি টাকা

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭
ওয়ালমার্টের বিক্রি ৮৬ লাখ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ৩১ জানুয়ারি সমাপ্ত ২০২৬ অর্থবছরে ৭০৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৮৬ লাখ ১৮ হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। পণ্য বিক্রির পাশাপাশি অন্যান্য খাতসহ তাদের মোট আয় দাঁড়িয়েছে ৭১৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৮৭ লাখ কোটি টাকা। এই হিসাব করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ধরে।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, পণ্য বিক্রির বিপরীতে ওয়ালমার্টের ব্যয় হয়েছে প্রায় ৬৫ লাখ ৩২ হাজার কোটি টাকা। বিক্রয় ব্যয় বাদে তাদের মোট মুনাফা হয় প্রায় ২০ লাখ ৮৬ হাজার কোটি টাকা। তবে পরিচালন, বিক্রয়, সাধারণ ও প্রশাসনিক খাতে প্রায় ১৮ লাখ ৫ হাজার কোটি টাকা ব্যয় হওয়ায় কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়ায় প্রায় ৩ লাখ ৬৪ হাজার কোটি টাকায়।

ওয়ালমার্ট জানিয়েছে, স্ব-বীমাকৃত সাধারণ দায়ের দাবি ও অবচয় ব্যয় বাড়ায় তাদের পরিচালন ব্যয়ের অনুপাতও বেড়েছে। কর পরিশোধের আগে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি আয়কর দিয়েছে প্রায় ৮৭ হাজার ৮৪০ কোটি টাকা। ফলে নিট মুনাফা হয়েছে প্রায় ২ লাখ ৭২ হাজার কোটি টাকা। এর মধ্যে সাবসিডিয়ারি কোম্পানির অন্য শেয়ারহোল্ডারদের অংশ বাদ দিলে ওয়ালমার্টের নিজস্ব শেয়ারহোল্ডারদের প্রকৃত নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার কোটি টাকা।

ওয়ালমার্টের ব্যবসার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। কোম্পানিটির ব্যবসা মূলত তিনটি ভাগে বিভক্ত— ওয়ালমার্ট ইউএস, ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল এবং স্যাম’স ক্লাব ইউএস। ২০২৬ অর্থবছরে মোট বিক্রির মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এসেছে প্রায় ৫৮ লাখ ৯২ হাজার কোটি টাকা। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবসা থেকে প্রায় ১৫ লাখ ৯০ হাজার কোটি এবং সদস্যভিত্তিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্যাম’স ক্লাব ইউএস থেকে প্রায় ১১ লাখ ৩৫ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি দোকান এবং অনলাইন কেনাকাটাকে যুক্ত করে গ্রাহকদের দ্রুত ও সহজ সেবা দেওয়ার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অর্থবছর শেষে ওয়ালমার্টের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার কোটি টাকায়। এর মধ্যে সম্পত্তি ও সরঞ্জামের নিট মূল্য প্রায় ১৬ লাখ ৬০ হাজার কোটি, মজুদ পণ্য ৭ লাখ ১৯ হাজার কোটি এবং নগদ ও নগদ সমতুল্য অর্থ রয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। অন্যদিকে, ব্যবসা সম্প্রসারণ ও সম্পদ উন্নয়নে ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা মূলধনি ব্যয় করেছে কোম্পানিটি এবং একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ এসেছে ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৫ লাখ ৭ হাজার কোটি টাকা।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রে প্রথম একটি ডিসকাউন্ট স্টোর চালুর মাধ্যমে যাত্রা শুরু করেছিল ওয়ালমার্ট। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার দোকান পরিচালনা করছে তারা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের বেন্টনভিলে প্রধান কার্যালয় অবস্থিত এই প্রতিষ্ঠানের বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা প্রায় ২১ লাখ।

পাশাপাশি কোম্পানিটির মোট শেয়ারহোল্ডারদের ইক্যুইটির পরিমাণ প্রায় ১২ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার মধ্যে নিজস্ব শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ১২ লাখ ১৫ হাজার কোটি টাকা। অর্থবছর শেষে ওয়ালমার্টের স্বল্পমেয়াদি ঋণ ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং দীর্ঘমেয়াদি ছিল ৩৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এক বছরের মধ্যে পরিশোধযোগ্য।

ওয়ালমার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু