Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ব্রয়লারের কেজি ২০০ ছুঁইছুঁই, ৩৫০ টাকা পার সোনালি মুরগি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৫
ব্রয়লারের কেজি ২০০ ছুঁইছুঁই, ৩৫০ টাকা পার সোনালি মুরগি

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে সোনালি মুরগির দাম ৩২০ থেকে ৩৫০ টাকা পার হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার, আজিমপুর ও মহাখালী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে দেখা গেছে এমন চিত্র।

বাজারগুলো ঘুরে দেখা গেছে, মুরগির বাজারের এই উত্তাপের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ ক্রেতাদের ভাবিয়ে তুলছে। মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

সবজির বাজারে বর্তমানে প্রতি কেজি পটোল ও ঢ্যাঁড়শ ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং শসা ও বেগুন মানভেদে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় মিলছে। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাঙাশ ১৮০ থেকে ২১০ টাকা এবং তেলাপিয়া আকারভেদে ১৮০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশী ও চাষের অন্যান্য মাছের মধ্যে প্রতি কেজি রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৩০থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি ৭৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া চাষের পাবদা ৩২০ থেকে ৪০০ টাকা, চাষের কৈ ২৫ থেকে ৪৫০ টাকা ও শিং মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে প্রতি কেজি মাঝারি চাল (আটাশ বা পাইজাম) ৫০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের (স্বর্ণা বা চায়না ইরি) কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকায়। অন্যদিকে সরু চাল (নাজিরশাইল বা মিনিকেট) মান ও মিলভেদে প্রতি কেজি ৭০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

অর্থনীতিবাজারদরসবজির দামমুরগি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে