রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডির শুক্রাবাদ বাজারে কিছু সবজির দাম কমলেও চাল, চিনি, আটা, ডিম ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। মৌসুম ও আবহাওয়ার কারণে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আটা, চিনি ও তরল দুধের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।বৃহস্পতিবার সরেজমিনে দুই বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢেঁড়স, পটোল ও কাঁকরোলসহ বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৪০ টাকা ও পেঁপে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। গোল বেগুনের দাম ১২০ টাকা, গাজর ৭০, টমেটো ১২০...