Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ডিজিটাল লেনদেনের নতুন দিগন্তে

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫
ডিজিটাল লেনদেনের নতুন দিগন্তে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি

দেশের অর্থনীতির সিংহভাগ এখনো নগদ টাকার ওপর নির্ভরশীল। ফলে সময়, ব্যয় ও নিরাপত্তাজনিত ঝুঁকির চাপ বহন করতে হয় সাধারণ মানুষকে। এই বাস্তবতা বদলে দিতে বাংলাদেশ ব্যাংক চালু করেছে সর্বজনীন ও আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এ জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও ক্ষুদ্র ব্যবসার জন্য বাংলা কিউআরভিত্তিক একাধিক ডিজিটাল সেবা চালু করেছে। শুধু ডিজিটাল পেমেন্ট চালু নয়; বরং নিরাপদ, স্বচ্ছ, শরিয়াহসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলাই ব্যাংকের লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইলমনেট, ডিজিটাল দান বাক্স, ডিজিটাল হাদিয়া এবং দেশব্যাপী এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। ব্যবসায়ীদের আর একাধিক কিউআর ব্যবহার করতে হয় না, গ্রাহকরাও তাদের পছন্দের ব্যাংক বা ডিজিটাল ওয়ালেট থেকেই নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারেন।

এ উদ্যোগের অন্যতম সংযোজন ‘ইলমনেট’। এটি একটি ডায়নামিক বাংলা কিউআরভিত্তিক শিক্ষাব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসাগুলোয় এখনো বেতন সংগ্রহ নগদ টাকানির্ভর। ইলমনেটের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক বাংলা কিউআর তৈরি হয়। অভিভাবক যেকোনো স্থান থেকে কিউআর স্ক্যান করে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারেন। অর্থ সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানের হিসাবে জমা হয় এবং পুরো লেনদেন ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়। সম্প্রতি ভূঁইগড় দারুচ্ছুন্নাত ইসলামিয়া কামিল মাদ্রাসার সঙ্গে ইলমনেটের প্রথম প্রাতিষ্ঠানিক চুক্তি এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শুধু শিক্ষা নয়; মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অনুদান ব্যবস্থাপনাকেও ডিজিটাল করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ডিজিটাল দান বাক্স সেবার মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে মুহূর্তেই অনুদান পাঠানো যায়। প্রতিটি লেনদেন ডিজিটালভাবে সংরক্ষিত হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। একইভাবে ইমাম, খতিব, হাফেজ ও ওয়াজ মাহফিলের বক্তাদের হাদিয়া এবং সম্মানীও বাংলা কিউআরের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। ফলে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক। এজেন্ট পয়েন্টগুলো শুধু টাকা জমা ও উত্তোলনের কেন্দ্র নয়; বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট নিবন্ধন, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, ওষুধের দোকান এবং স্থানীয় নারী উদ্যোক্তারাও সহজেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছেন।

শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি শরিয়াহ নীতির প্রতিও সমান গুরুত্ব দেয়। শিক্ষা, অনুদান, হাদিয়া ও ক্ষুদ্র ব্যবসা— সবক্ষেত্রেই বাংলা কিউআরভিত্তিক সেবাগুলো নিরাপদ, স্বচ্ছ এবং শরিয়াহসম্মত লেনদেন নিশ্চিত করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ স্মার্ট অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় বাংলা কিউআর শুধু একটি পেমেন্ট প্রযুক্তি নয়, এটি একটি নতুন আর্থিক সংস্কৃতির ভিত্তি। খুব শিগগির মাদ্রাসার বেতন পরিশোধ হবে একটি কিউআর স্ক্যানেই, মসজিদের অনুদান পৌঁছে যাবে মুহূর্তে, হাদিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল এবং হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও বাংলা কিউআরের মাধ্যমে সহজেই মূল্য গ্রহণ করবেন। এই পরিবর্তনের মধ্য দিয়েই গড়ে উঠবে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও শরিয়াহসম্মত একটি ক্যাশলেস অর্থনীতি। সেই অভিযাত্রার অন্যতম অগ্রযাত্রার অংশীদার হতে চায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

অর্থনীতিডিজিটালআন্তঃব্যাংকবাংলা কিউআরলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার