দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল কেন্দ্রীয় ব্যাংক

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ ব্যাংক ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, এএফআইর মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বিএফআইইউ এবং এমআরএ এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। একই সঙ্গে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।



