Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ইপিএ চুক্তিতে সেবাখাতে জাপানের বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে: বাণিজ্য সচিব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭
ইপিএ চুক্তিতে সেবাখাতে জাপানের বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে: বাণিজ্য সচিব

ফাইল ছবি

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সেবা খাতে জাপানের বড় পরিসরের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ জাপানকে ৯৮টি সেবাখাতে এবং জাপান বাংলাদেশকে ১২০টি সেবাখাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাপানের সঙ্গে স্বাক্ষরিত ইপিএ চুক্তি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য সচিব বলেন, জাপান আমাদের জন্য ১২০টি সেবা খাত উন্মুক্ত করেছে, আর আমরা তাদের জন্য ৯৮টি খাত উন্মুক্ত করেছি। আগে যেখানে কেবল পাঁচ তারকা হোটেল ও মোবাইল ফোন এই দুটি খাতই উন্মুক্ত ছিল, সেখানে এখন ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এতে জাপান থেকে উল্লেখযোগ্য বিনিয়োগ আসবে বলে আমরা আশা করছি।

তিনি জানান, এটি জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে ১ হাজার ৩৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং জাপান বাংলাদেশকে মোট ৭ হাজার ৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ আরও কিছু পণ্যে জাপানকে প্রবেশাধিকার দেবে, যা ৫ থেকে ১৫ বছরের মধ্যে ধাপে ধাপে কার্যকর হবে।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, গার্মেন্টস খাতে বাংলাদেশ আগের মতোই শুল্কমুক্ত সুবিধা পাবে। এই চুক্তির পরও এক ধাপ মূল্য সংযোজন করে পোশাক রপ্তানির সুযোগ থাকবে। অর্থাৎ আমদানিকৃত কাপড় দিয়ে তৈরি পোশাক রপ্তানি অব্যাহত রাখা যাবে।

উন্নত কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এটি প্রথম ইপিএ উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, এটি আমাদের জন্য একটি সুবিধাজনক চুক্তি। অনেক ক্ষেত্রেই আমরা তুলনামূলক সহজ শর্তে সুবিধা আদায় করতে পেরেছি। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জাপানি বিনিয়োগও বাড়বে।

তিনি আরও জানান, জাপানের পার্লামেন্টের প্রথম অধিবেশনেই চুক্তিটি উত্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। তবে বাংলাদেশ এলডিসি দেশ হওয়ায় বর্তমানে এসব সুবিধা পাচ্ছে বলে আমাদের পক্ষ থেকে কোনো তাড়াহুড়ো নেই।

ইপিএবাণিজ্য সচিববাণিজ্য মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক