Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭
শেয়ার করুন:
শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির লভ্যাংশ বিতরণ এবং শ্রমিকদের মুনাফার অংশ জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম পেয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। ২০২৩ সালের ঘোষিত নগদ লভ্যাংশের ৭৭ লাখ ৭৩ হাজার টাকা এখনো অবণ্টিত অবস্থায় রয়েছে। পাশাপাশি শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) প্রায় ৫৯ লাখ ৪ হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক হিসাবে জমা দেয়নি কোম্পানিটি। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক আনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার এমডি আনোয়ার হোসাইন এ তথ্য তুলে ধরেছেন।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭৪ লাখ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২ কোটি ৯৬ লাখ টাকা বিতরণ করা হলেও প্রায় ৭৮ লাখ এখনো অবণ্টিত রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই অর্থ কোম্পানির অবণ্টিত লভ্যাংশ হিসাবে পড়ে ছিল। নিরীক্ষকের প্রতিবেদনে শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ তহবিলের অর্থ জমা না দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী, কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ ডব্লিউপিপিএফে বরাদ্দ রাখার বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে ৪৬ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৩ লাখ টাকা বরাদ্দ করেছিল শেফার্ড ইন্ডাস্ট্রিজ। কিন্তু বরাদ্দ করা অর্থ নির্ধারিত ৯ মাসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দেয়নি কোম্পানিটি। ফলে দুই অর্থবছরের মোট ৫৯ লাখ টাকা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হয়নি। নিরীক্ষকের মতে, এটি প্রচলিত শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে জানতে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডব্লিউপিপিএফশেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসিশ্রমিক মুনাফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’