Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এসএমই খাত

ক্ষুদ্র থেকে মাঝারিতে যেতে বড় বাধা সরকারি নীতি

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০০:৫৭
শেয়ার করুন:
ক্ষুদ্র থেকে মাঝারিতে যেতে বড় বাধা সরকারি নীতি

গ্রাফিকস: আগামীর সময়

দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের অন্যতম চালিকাশক্তি হওয়ার কথা মাঝারি শিল্প খাতের। কিন্তু নীতিগত সহায়তার অভাব, চড়া সুদের হার এবং বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে অসম প্রতিযোগিতায় অস্তিত্ব-সংকটে পড়েছেন এ খাতের উদ্যোক্তারা। অর্থনীতিতে এ পরিস্থিতি ‘মিসিং মিডল’ বা মধ্যবর্তী স্তরের সংকট হিসেবে পরিচিত। ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন সরকারি তহবিল ও এনজিওর সহায়তা পেলেও ব্যবসা সম্প্রসারণ করে মাঝারি পর্যায়ে পৌঁছানোর পর অনেক উদ্যোক্তাই নীতিগত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মাঝারি উদ্যোক্তাদের এই প্রকট সংকট ও বঞ্চনার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন তাজী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম। তিনি বললেন, ‘বাংলাদেশে মাঝারি উদ্যোক্তাদের জন্য কার্যকর কোনো সুযোগ বা নীতিসহায়তা নেই। ক্ষুদ্র উদ্যোগের জন্য কিছুটা নীতিগত সহায়তা থাকায় তারা ব্যাংক ও এনজিও থেকে সহজশর্তে ঋণ পান; কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা তো সারাজীবন ক্ষুদ্র থাকবেন না। দীর্ঘ সময় ব্যবসা করে তিনি যখন প্রতিষ্ঠানটিকে মাঝারি পর্যায়ে নিয়ে যান, ঠিক তখন থেকেই যেন রাষ্ট্র তার হাত ছেড়ে দেয়।’

বাজারে অসম প্রতিযোগিতার চিত্র তুলে ধরে অনেক উদ্যোক্তা বলছেন, বড় গ্রুপগুলো বিভিন্ন তহবিল থেকে ৫-৭ শতাংশ হারে সুদে ঋণ নিয়ে সেই অর্থে ছোট ছোট ব্যবসাও পরিচালনা করছেন। ফলে মাঝারি উদ্যোক্তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বড়দের সঙ্গে; কিন্তু সরকারি সুযোগ-সুবিধার বেলায় তারা অবহেলিত থাকছেন। এভাবে গুটিকয়েক বড় গ্রুপের কাছে দেশের পুরো অর্থনীতি জিম্মি হয়ে পড়ছে, যার মাশুল অদূর ভবিষ্যতে গোটা দেশকে দিতে হবে।

দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বড় ব্যবসায়ীদের একচেটিয়া প্রভাবের কথাও বলছেন কেউ কেউ। তাদের অভিযোগ, দেশের নীতিমালাগুলো মূলত বড় উদ্যোক্তাদের স্বার্থে তৈরি হয়; তারা বোধহয় চান না নতুন কেউ বড় হয়ে সামনে এগিয়ে যাক। আমরা কষ্ট করে ব্যাংকের টাকা নিয়মিত পরিশোধ করার পরও নতুন ঋণ নিতে গেলে নানা টালবাহানা শুরু হয়। অনেক ক্ষেত্রে আমাদের ১৫-১৮ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। অথচ যারা বড় অঙ্কের টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছেন, তাদের জন্যই রাষ্ট্র নানা সুবিধা দিচ্ছে।

ব্যাংকার ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত কিস্তি পরিশোধকারী মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্যিক ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিতে হলেও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো বিশেষ তহবিল বা বন্ড মার্কেট থেকে কম সুদে মূলধন সংগ্রহের সুযোগ পাচ্ছে। ফলে উৎপাদন খরচেই পিছিয়ে পড়ছে মাঝারি প্রতিষ্ঠানগুলো। এর ওপর বড় শিল্প গ্রুপগুলো কম সুদের পুঁজি ও বিশাল বিপণন নেটওয়ার্ক ব্যবহার করে নিত্যপণ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষুদ্র-মাঝারি বাজারেও বিনিয়োগ করছে, যেখানে টিকে থাকা মাঝারি উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে বড় শিল্পগুলো বন্ড ও বিশেষ শুল্কছাড় পেলেও মাঝারি উদ্যোক্তাদের উচ্চহারে শুল্ক ও ভ্যাট পরিশোধ করতে হয়।

মাঝারি উদ্যোক্তাদের এ সংকট কাটিয়ে অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা বেশ কিছু কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছেন। তাদের মতে, কুটির, ক্ষুদ্র ও মাঝারি— সব খাতকে এক ছাতার নিচে না রেখে মাঝারি শিল্পের জন্য আলাদা নীতিমালা তৈরি করা জরুরি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কম সুদের পুনঃ অর্থায়ন তহবিলগুলোয় মাঝারি উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট কোটা বরাদ্দ রাখতে হবে। যেসব মাঝারি উদ্যোক্তা কোনো খেলাপি ইতিহাস ছাড়াই নিয়মিত ঋণ পরিশোধ করছেন, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে সুদহারে ছাড় এবং জামানতের শর্ত শিথিল করে ‘গুড বরোয়ার’ প্রণোদনা দেওয়ার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের টেকসই প্রবৃদ্ধির জন্য মাঝারি উদ্যোক্তা শ্রেণিকে শক্তিশালী করা অপরিহার্য। কিন্তু আমাদের অর্থায়ন ও নীতি-কাঠামোয় ‘মিসিং মিডল’ বা মধ্যবর্তী স্তরের এই উদ্যোক্তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্রঋণ বা বিশেষ তহবিলের কিছুটা সুযোগ থাকলেও ব্যবসা বড় করে যারা মাঝারি পর্যায়ে পৌঁছাচ্ছেন, তারা ব্যাংক খাত থেকে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি মূলধন ও কম সুদের তহবিল পাচ্ছেন না। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার।”

অর্থনীতিবিদদের মতে, গুটিকয়েক বৃহৎ গোষ্ঠীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হলে বাজারে অলিগোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি হয়, যা ভোক্তা স্বার্থ ও সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থেই মাঝারি উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এসএমই খাতএসএমইকর্মসংস্থানশিল্প খাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!