শিল্প
খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎসাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন
ব্যবস্থা গড়ার মাধ্যমে এক
অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন।
সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ
পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে
সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়ির দৈনন্দিন ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক
সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল
শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে
প্রধান অতিথি হিসেবে এই ইকোসিস্টেম উন্ম...