Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩১
দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান

সংগৃহীত ছবি

ভোজ্য তেলের দাম নির্ধারণ বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে এই দর সরকার ঠিক করে দেয়। সরকার নির্ধারিত পদ্ধতি তুলে দেওয়ার জন্য সুপারিশ করেছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগিতামূলক বাজারই মূল্য নির্ধারণে সবচেয়ে কার্যকর ব্যবস্থা।

গত ২৮ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানায় সংগঠনটি। চিঠিতে বলা হয়, ২১ জুন অনুষ্ঠিত এক সভায় ভোজ্য তেলের বর্তমান মূল্য নির্ধারণপদ্ধতি বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কয়েকটি প্রস্তাবও দিয়েছে তারা।

সংগঠনটির মতে, ভোজ্য তেলের দাম নির্ধারণে বিদ্যমান এলসি, ইন-বন্ড ও এক্স-বন্ড মূল্যের পাশাপাশি আন্তর্জাতিক কমোডিটি এক্সচেঞ্জ, বিশেষ করে শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়া উচিত। পরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এসব তথ্য যাচাই করতে পারে।

সংগঠনটি আরও প্রস্তাব করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের একটি কেন্দ্রীয় মনিটরিং সেল সার্বিক বাজার পরিস্থিতি তদারক করবে। কোম্পানিগুলো প্রয়োজনীয় তথ্য ওই সেলে সরবরাহ করবে এবং কোনো সরকারি সংস্থার তথ্য প্রয়োজন হলে তা এই সেলের মাধ্যমে সংগ্রহ করা হবে। এতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং একই তথ্য বারবার চাওয়ার প্রয়োজন কমবে বলে দাবি সংগঠনটির।

ভোজ্য তেলতেলের দামবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise