নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মদন থানার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় চারজ...