Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বারহাট্টায় বিএডিসির ধান বীজ বিক্রি হচ্ছে ডাবল দামে

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:২০
শেয়ার করুন:
বারহাট্টায় বিএডিসির ধান বীজ বিক্রি হচ্ছে ডাবল দামে

ছবি: আগামীর সময়

নেত্রকোনার বারহাট্টায় সরকারি লেবেল লাগিয়ে নিম্নমানের ও ভেজাল ধানের বীজ বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বাজারে ব্রি-৯৬ ধানের বীজের সংকটকে পুঁজি করে খোলা বীজ প্যাকেটজাত করে তাতে সরকারি ট্যাগ নাম্বার লাগিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। ৬৯০ টাকা মূল্যের বীজের প্যাকেট বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টার কয়েকজন বীজ ব্যবসায়ী বিভিন্ন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছেন। অভিযোগ রয়েছে, কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকায় কিনে তা বীজ হিসেবে প্রস্তুত বা প্যাকেটজাত করে প্রায় ৪ হাজার টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। উপজেলার আসমা গ্রামের কৃষক রফিকুল ইসলামের কাছ থেকেও কয়েকজন বীজ ব্যবসায়ী ধান কিনে নিয়েছেন বলে জানা গেছে। তবে এসব ধান কোথায় প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং কীভাবে সরকারি লেবেলযুক্ত প্যাকেটে বাজারজাত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলার মনাষ গ্রামের কৃষক আবদুর রহমান ও কাদির মিয়া জানান, তারা ব্রি-৯৬ ধানের বীজের প্যাকেট ১ হাজার টাকা করে গোপালপুর বাজার থেকে কিনেছেন। কোনটি এক নম্বর আর কোনটি দুই নম্বর বীজ, তা তারা বোঝেন না। সরকারি প্যাকেটের মতো দেখতে হওয়ায় তারা বীজ কিনেছেন।

কৈনাটি গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, আমি গোপালপুর বাজারের মইন উদ্দিনের দোকান থেকে ১০ কেজির দুই বস্তা ধানের বীজ ১ হাজার ৯০০ টাকায় কিনেছি। আমরা তো এত কিছু বুঝি না। প্যাকেটে সরকারি লেবেল থাকলে সেটাকেই আসল মনে করি।

এ বিষয়ে মাইন উদ্দিন ট্রেডার্সের মালিক মাইন উদ্দিন বলেন, আমার নামে ব্রি-৯৬ ধানের বীজ খুব বেশি বরাদ্দ হয়নি। আমি মধুপুর থেকে এনে বেসরকারি কোম্পানির বীজ বিক্রি করছি।

তবে তার দোকানে বিক্রি করা বীজের প্যাকেটে সরকারি ট্যাগ এবং প্রতি কেজি ৬৯ টাকা মূল্য লেখা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানে তো অনেকেই থাকে— আমি বিষয়টি দেখব।

অন্যদিকে, বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, এমন অভিযোগ আমরা পাইনি। বারহাট্টায় অনেক ডিলারের নামেই ব্রি-৯৬ ধানের বীজ বরাদ্দ হয়নি।

যেসব ডিলারের নামে ব্রি-৯৬ ধানের বীজ বরাদ্দ নেই, তাদের দোকানে শত শত প্যাকেট বীজ মজুদ থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি তিনি দেখবেন।

কৃষকদের অভিযোগ, বাজারে বীজের সংকট ও যথাযথ তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। তাদের দাবি, কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিতভাবে বীজের দোকানগুলো তদারকি করলে এমন অনিয়মের সুযোগ কমে আসত।

অন্যদিকে, কৃষি কর্মকর্তার এমন বক্তব্যের পরও বরাদ্দবিহীন ডিলারদের দোকানে বিপুল পরিমাণ ব্রি-৯৬ বীজ কীভাবে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বীজের উৎস, মান, প্যাকেটের সরকারি লেবেলের বৈধতা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন কৃষকরা।

বারহাট্টাবীজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ