Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভিযোগের পরও সার ডিলার নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:২৭
অভিযোগের পরও সার ডিলার নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে একই পরিবারের সদস্যের নামে আগে থেকেই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলারশিপ রয়েছে। এর মধ্যে পরিবারের আরেক সদস্যের নামে নতুন ডিলারশিপের আবেদন করা হয়। ওই আবেদনকারীর বিরুদ্ধে সরকারি সহায়তার সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ার ঘটনাও রয়েছে।

এসব বিষয় উল্লেখ করে আবেদন বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেন স্থানীয় এক বাসিন্দা। তবে সব অভিযোগের পরও নতুন সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপনে আবেদনকারীর নাম এসেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সাহতা ইউনিয়নে মাইন উদ্দিন ট্রেডার্স নামে আগে থেকেই একটি বিএডিসি সার ডিলারশিপ রয়েছে। একই পরিবারের সদস্য মোমিন মিয়ার নামে হেলুচিয়া বাজারের মেসার্স মোমিন ট্রেডার্সের জন্য নতুন ডিলারশিপের আবেদন করা হয়।

এ ছাড়া গত ২০ আগস্ট বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা এমওপি সার দোকানে মজুদ রেখে বিক্রির অভিযোগে মোমিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

বিতর্কের পরও রংপুরে বিএনপি নেতার তালিকায় সার ডিলার নিয়োগ

১০ অক্টোবর ২০২৬

অভিযোগকারী আনোয়ার হোসেনের দাবি, এসব বিষয় বিবেচনায় নিয়ে আবেদনটি যথাযথভাবে যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এ কারণে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ দায়েরের পরও নিয়োগের প্রজ্ঞাপনে মোমিন ট্রেডার্সের নাম আসায় যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

মোমিন ট্রেডার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা নিয়ম মেনেই আবেদন করেছেন। একই পরিবারের সদস্য হলেও তারা আলাদা বসবাস করেন। মোমিনের বড় ভাই মহিম উদ্দিনের দাবি, তাদের বাবার নামে ডিলারশিপ থাকলেও মায়ের নামে কোনো ডিলারশিপ নেই। তবে মোমিনের আবেদনে মহিম উদ্দিনের মোবাইল নম্বর যুক্ত করা হয়েছে।

বারহাট্টা উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক পাওয়ায় আবেদনকারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করে পাঠানো হয়েছে। তবে কোনো তথ্য গোপন করা হয়ে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সার ডিলারনিয়োগনেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ