নরসিংদীর রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল ওরফে প্রশান্ত (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত আরও ১১ জন যাত্রী।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রায়পুরার আমিরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অপর একটি সিএনজি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। যান দু...