সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়: এমপি বকুল

রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের বিদায় অনুষ্ঠান। ছবি: আগামীর সময়
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না বালে মন্তব্য করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
আজ রবিবার রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
আশরাফ উদ্দিন বকুল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের কর্মজীবনের সাফল্য কামনা করেন।



