একমাত্র খেলাধুলাই পারে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে—এমন মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।শনিবার (১২ সেপ্টেম্বর) রায়পুরার গৌরীপুরে ‘শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, জাতীয় বাজেটে একজন মন্ত্রী তার এলাকার জন্য যা বরাদ্দ পাবেন,...