এমপি বকুল
খেলাধুলাই তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে পারে

ছবি: আগামীর সময়
একমাত্র খেলাধুলাই পারে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে—এমন মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
শনিবার (১২ সেপ্টেম্বর) রায়পুরার গৌরীপুরে ‘শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, জাতীয় বাজেটে একজন মন্ত্রী তার এলাকার জন্য যা বরাদ্দ পাবেন, আমিও রায়পুরার মানুষের জন্য ঠিক তাই বরাদ্দ নিয়ে আসব; একবিন্দুও কম আনব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন এবং গৌরীপুর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার তাসির চেরাগীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।
উদ্বোধনী খেলা শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন।



