গাইবান্ধার সাঘাটার দক্ষিণ সাথালিয়া (মাঝি পাড়া) গ্রামের সামনে যমুনা নদীর তীরে চাকরিচ্যুত বিজিবি সদস্য আলমগীর হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন এবং রাতের আঁধারে কৌশলে তা বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কড়াকড়ি নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে ও নানান অজুহাত তুলে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্র জানায়, প্রাক্তন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য আলমগীর হোসেন বছরখানেক আগে সাঘাটার নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু তু...