Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাতার কার্ড আছে, টাকা পান অন্যরা

  • সমাজকর্মীদের যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ
  • অন্যের মোবাইল নম্বরে যাচ্ছে ভাতার টাকা
মো. ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫
শেয়ার করুন:
ভাতার কার্ড আছে, টাকা পান অন্যরা

সাঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয়। ছবি: আগামীর সময়

কারও হাতে প্রতিবন্ধী ভাতার কার্ড আছে, তালিকায় নামও রয়েছে; কিন্তু মাসের পর মাস ভাতার টাকা পাচ্ছেন না। কেউ আবার নিজের অজান্তেই ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। কারও নামে বরাদ্দ হওয়া অর্থ জমা হচ্ছে অন্যের মোবাইল নম্বরে। কয়েকবার ভাতা পাওয়ার পর বন্ধ হয়ে গেছে কারও ভাতা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়।

ভুক্তভোগীদের অভিযোগ, ভাতা নিয়ে এসব অনিয়মের বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও প্রতিকার মিলছে না। বরং এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে হয়রান হতে হচ্ছে তাদের। অভিযোগের আঙুল উঠেছে কয়েকজন ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধেও। তাদের যোগসাজশে উপকারভোগীদের নাম ও পরিচয় ব্যবহার করে ভাতার টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

ভরতখালী ইউনিয়নের মজিবর রহমানের একমাত্র মেয়ে মাইশা আক্তার জন্মগতভাবে প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। কথাও বলতে পারেন না। ভাতার জন্য আবেদন এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো ভাতার আওতায় আসেননি মাইশা। মেয়ের ভাতার জন্য বছরের পর বছর সমাজসেবা কার্যালয়ে ঘুরছেন তার বাবা। জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান চালান মজিবর রহমান।

ক্ষোভ প্রকাশ করে মজিবর রহমান বললেন, ‘প্রায় ১৫ বার সমাজসেবা কার্যালয়ে গেছি। যেদিন যাই, সেদিনের ইনকাম বন্ধ থাকে। যখনই যাই, তখনই বলে সামনের বার থেকে ভাতা পাবে।’

হলদিয়া ইউনিয়নে ভাতা বিতরণে অনিয়মের চিত্র আরও উদ্বেগজনক। চরাঞ্চলবেষ্টিত এ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তাদের নামে ভাতা চালু থাকলেও টাকা যাচ্ছে অন্য মোবাইল নম্বরে। কেউ আবার নিজের নামে ভাতা চালু থাকার বিষয়টিও জানতেন না।

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেকমত আলীর নামে প্রতিবন্ধী ভাতা চালু রয়েছে। অথচ তিনি কোনো টাকা পাননি। হেকমত আলী বললেন, ‘আমি তো জানিই না আমার প্রতিবন্ধী ভাতা চালু আছে। আমি কোনো ভাতাই পাই না।’

একই ইউনিয়নের পাতিলবাড়ি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজের নামেও প্রতিবন্ধী ভাতা চালু রয়েছে। তবে নিজের নামে ভাতা থাকার বিষয়টি তার অজানা। মমতাজ বলেন, ‘আমি কানে কম শুনি। কিন্তু আমার নামে যে প্রতিবন্ধী ভাতা রয়েছে, আমি জানিই না।’

কচুয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রাজিয়া আক্তারের প্রতিবন্ধী কার্ড ইস্যু করা হয় ২০২০ সালে। কার্ড পাওয়ার পর দুই থেকে তিনবার ভাতা পেলেও এখন আর পাচ্ছেন না তিনি। রাজিয়া আক্তার বলেন, ‘কার্ড করার পর দুই-তিনবার ভাতা পেয়েছি। কিন্তু এখন আর ভাতা পাচ্ছি না।’

অন্যদিকে ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের রাবেয়া বেগমের ভাতার টাকাও অন্য মোবাইল নম্বরে যাওয়ার অভিযোগ উঠেছে। সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, মুক্তিনগর ইউনিয়নের বয়স্ক ভাতার তালিকায় তার নাম রয়েছে। অথচ তিনি ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরেও ভাতার কোনো টাকা আসেনি।

এ নিয়ে বিস্ময় প্রকাশ করে রাবেয়া বেগম জানালেন, ‘আমার যে ভাতার তালিকায় নাম রয়েছে, জানি না। আমার নাম মুক্তিনগর ইউনিয়নে রয়েছে। অথচ আমি ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। তাহলে প্রতিবার যে ভেরিফিকেশন হয়, সেটি কীভাবে সম্ভব হলো?’

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হলেও ভাতা বিতরণের এসব অসংগতি দূর হচ্ছে না। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, উপকারভোগীদের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্য ব্যবহার করে সাঘাটা উপজেলায় একটি অসাধু চক্র ভাতার অর্থ আত্মসাৎ করছে। এ কাজে কয়েকজন ইউনিয়ন সমাজকর্মীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। একই উপজেলায় কয়েকজন সমাজকর্মী দীর্ঘদিন ধরে কর্মরত থাকায় তাঁদের দায়িত্ব পালন ও কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে হলদিয়া ইউনিয়নের সমাজকর্মী শরীফা আক্তার বললেন, ‘২৪ সালে ৮ হাজার বরাদ্দ এসেছিল। সময় স্বল্পতার কারণে ভাল-মন্দ অনেককেই ভাতার আওতায় আনা হয়েছিল। পরে ২৫ সালে লাইভ ভেরিফিকেশনে ৪০০ নাম অনুপস্থিতির কারণে ভাতা থেকে বাতিল করা হয়। যাদের নাম বাতিল হয়েছে, তারাই মূলত অফিসে এসে অভিযোগ করছে।’

শরীফা আক্তারের বাড়ি উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামে। ২০২২ সাল থেকে তিনি এ উপজেলায় চাকরি করছেন। মাঝখানে কয়েক মাসের জন্য পাশের উপজেলা গোবিন্দগঞ্জে কর্মরত থাকলেও পরে আবার সাঘাটায় ফিরে একই ইউনিয়নে দায়িত্ব পালন করছেন।

জুমারবাড়ি ও কামালেরপাড়া ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজকর্মী মোশারফ হোসেন ওরফে রঞ্জুর স্থায়ী বাড়িও জুমারবাড়ি ইউনিয়নে। কয়েক বছর ধরে তিনি চাকরি করছেন। এর মধ্যে বদলি হয়ে অন্যত্র গেলেও পরে আবার নিজ উপজেলায় কর্মরত হয়েছেন। ভাতা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বললেন, ‘যারা ভাতা পাচ্ছেন না, তারা অফিসে এলে সমাধান করা হবে।’

সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান বললেন, ‘আমি অল্পদিন হলো এ উপজেলায় এসেছি। অনেক অভিযোগ শুনতে পাচ্ছি। বিষয়গুলো আমার ঊর্ধ্বতনকে অবগত করেছি।’

এদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাইরে কোনো সাইনবোর্ড না থাকার বিষয়টিও নজরে এসেছে। ভাতার তালিকায় প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি, তাদের মোবাইল নম্বরে অর্থ পৌঁছানো এবং তালিকাভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, কার নামে ভাতা বরাদ্দ হচ্ছে, সেই অর্থ কোন মোবাইল নম্বরে যাচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা তা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ভাতাকার্ডটাকাউপজেলা সমাজসেবা কার্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও