কারও হাতে প্রতিবন্ধী ভাতার কার্ড আছে, তালিকায় নামও রয়েছে; কিন্তু মাসের পর মাস ভাতার টাকা পাচ্ছেন না। কেউ আবার নিজের অজান্তেই ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। কারও নামে বরাদ্দ হওয়া অর্থ জমা হচ্ছে অন্যের মোবাইল নম্বরে। কয়েকবার ভাতা পাওয়ার পর বন্ধ হয়ে গেছে কারও ভাতা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়।ভুক্তভোগীদের অভিযোগ, ভাতা নিয়ে এসব অনিয়মের বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও প্রতিকার মিলছে না। বরং এক দপ্তর থেকে আরেক দপ্ত...