Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি নিয়ে বিরোধ, বাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:১১
শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধ, বাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ

ছবি: আগামীর সময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জমির পাকা ধান ও গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কাজিউল ইসলাম। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে বাড়িতে আগুন দেওয়া ও ধান-গাছ কাটার অভিযোগ করেছে।

রবিবার বিকালে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরান মৌজার ৫১ শতক জমি নিয়ে কাজিউল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহান আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন কাজিউল।

অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুরে শাহজাহান আলী, সাজু মিয়া, শাখা মিয়াসহ কয়েকজন লাঠিসোঁটা, দা, কুড়াল ও কাস্তে নিয়ে কাজিউলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় কাজিউল ও তার পরিবারের সদস্যদের ধাওয়া করা হলে প্রাণভয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে বাড়িতে থাকা আট আনা ওজনের স্বর্ণের কানের দুল ও চেইন, একটি স্যালোমেশিন, টিউবওয়েল, আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জমির পাকা ধান কাটতে শুরু করেন অভিযুক্ত ব্যক্তিরা।

দূর থেকে বাড়িতে আগুন জ্বলতে দেখে কাজিউলের ভাই দুখু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আবারও জমির ধান ও গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে থাকা ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। পরে জমির পাকা ধান ও গাছ কেটে নেওয়া হয়।

এর আগে একই জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও জমি দখলের আশঙ্কায় গত ১৮ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় জিডি করেন দুখু মিয়া। জিডিতে তিনি অভিযোগ করেন, আদালতে চলমান জমিসংক্রান্ত মামলা তুলে নিতে প্রতিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিলেন এবং ভয়ভীতি দেখাচ্ছিলেন। গত ১৩ অক্টোবর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ এবং মামলা তুলে না নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে বিরোধপূর্ণ জমির দখলস্বত্ব নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় এমআর মামলা নম্বর ৪৩/২০২৪ এবং সিনিয়র সহকারী জজ আদালতে ১৫৬/২০২৪ নম্বরে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট আদালতের নোটিশে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল এবং একে অপরের দখলে বিঘ্ন সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাজু মিয়া। তিনি বললেন, ‘এটি আমাদের কেনা জমি। দীর্ঘদিন ধরে আমরাই জমিটি ভোগদখল করে আসছি। জমিতে আমাদের ঘর ও গাছপালা ছিল। তারাই আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলেছেন। ধান ও গাছও তারাই কেটেছেন।’

এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বললেন, ‘৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জমি নিয়ে বিরোধবাড়িতে আগুনলুটপাটসুন্দরগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য