Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাঠে পড়েছিল তরুণের মরদেহ

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মাঠে পড়েছিল তরুণের মরদেহ

ধারণা করা হচ্ছে, ফিরোজের এই নির্মম পরিণতি দেখে সঙ্গে থাকা বাকি সহযোগীরা ভয়ে মরদেহটি ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছবি : আগামীর সময়

মাগুরার সদর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত ফিরোজ চাঁদপুর গ্রামের বিসারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি চাঁদপুর পশ্চিমপাড়া মাঠের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত খুঁটির লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার এই নির্মম পরিণতি দেখে সঙ্গে থাকা বাকি সহযোগীরা ভয়ে মরদেহটি ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ শনিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠের রাস্তার পাশে ফিরোজের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।


আরও পড়ুন

ট্রান্সফরমার অয়েল ব্যবসায় নামছে ইস্টার্ন লুব্রিকেন্টস

১২ জুলাই ২০২৬

এ সময় মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চরম অভাব-অনটনের কারণে ফিরোজ বিশ্বাস মাঝেমধ্যে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তেন বলে এলাকায় কথা প্রচলিত রয়েছে।



মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।


মাগুরাট্রান্সফরমার চুরিমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: