Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ট্রান্সফরমার অয়েল ব্যবসায় নামছে ইস্টার্ন লুব্রিকেন্টস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:১০
ট্রান্সফরমার অয়েল ব্যবসায় নামছে ইস্টার্ন লুব্রিকেন্টস

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস পিএলসি (ইএলবি) ব্যবসার পরিধি বাড়াতে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রমে প্রবেশ করছে। এ লক্ষ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেড (পিপিপিএলএল)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ইএলবি এবং যুক্তরাষ্ট্রের এরগন ব্র্যান্ডের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক পিপিপিএলএলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এ চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টসের বিদ্যমান লুব্রিকেন্টস ব্যবসার পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক খাত যুক্ত হচ্ছে।

তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য ডিএসই কোম্পানিটির কাছে চুক্তিপত্রের অনুলিপি চাইলেও এখন পর্যন্ত তা এক্সচেঞ্জে জমা দেওয়া হয়নি বলে জানিয়েছে ডিএসই।

কোম্পানিটির আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৩ টাকা ১৯ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। শনিবার (১১ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ১ হাজার ৮৮৯ টাকা।

ট্রান্সফরমার অয়েল ব্যবসাইস্টার্ন লুব্রিকেন্টসঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?