Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভারতে এক বছর কারাভোগ করে দেশে ফিরল ২০ শিশু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭:৩৭
ভারতে এক বছর কারাভোগ করে দেশে ফিরল ২০ শিশু

সংগৃহীত ছবি

ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় এক বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। তাদের বাড়ি নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।

দেশে ফেরত আসা শিশু আব্দুর রহিম (৯) জানায়, তারা বাড়িতে খেলছিল। এক সময় পুলিশ গিয়ে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তারপর থেকে মা-বাবার সাথে আর দেখা হয়নি, তার মা-বাবা কোথায়, সে জানে না।

কলকাতা পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশুদের আটক করার পর কয়েকবার তাদের ভাড়া বাড়িতে যাওয়া হয়েছে। কিন্তু সেখানে তাদের মা-বাবাকে পাওয়া যায়নি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালের শুরুতে এসব শিশু বাবা-মায়ের সঙ্গে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গে যায়। সেখানে তাদের মা-বাবা বিভিন্ন বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। পরে ২০২৫ সালের শেষদিকে ভারতীয় পুলিশের হাতে আটক হয় শিশুরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান।

কারাভোগ শেষে ভারতের মানবাধিকার সংস্থার আবেদনের পর পশ্চিমবঙ্গের কিশোলয়, সুরকন্যাসহ সাতটি শেল্টার হোমে রাখা হয় শিশুদের। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাতেই শিশুদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে শিশুদের হস্তান্তর করা হয়েছে। আজ তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা।

ভারতকারাভোগ২০ শিশুবেনাপোল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise