Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৫:১৬
শেয়ার করুন:
বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

সংগৃহীত ছবি

শকুনকে বলা হয় প্রকৃতিক পরিচ্ছন্নতাকর্মী। একসময় গ্রামাঞ্চলে অহরহ দেখা মিলত পরিবেশেরে বন্ধু এই পাখির। উঁচু গাছের ডালে বসে কিংবা আকাশে উড়ে নিচের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খাবারের সন্ধান করত শকুনের দল। কোথাও মৃত প্রাণীর দেহ নজরে পড়লেই হামলে পড়ত ঝাঁকে ঝাঁকে শকুন। মৃত প্রাণী খেয়ে পরিবেশকে রাখত পরিচ্ছন্ন। কিন্তু সেই পাখি এখন আর দেখা যায় না বললেই চলে।

নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটসহ নানা কারণে গত তিন দশক ধরে বিশেষ করে বাংলদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আশঙ্কাজনকহারে কমতে থাকে শকুনের সংখ্যা। পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাখিটি এখন মহাবিপন্ন প্রজাতির তালিকায়। এতে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে। তাই এই বিপন্ন পাখির অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এবার সুন্দরবনে জাহাজে বসছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ সুন্দরবনে এবার জাহাজে এই সম্মেলেনের আয়োজন করেছে।

তিন দিনব্যপী এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকার ও বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে।

বন বিভাগ জানিয়েছে, তিন দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশ সরকারে প্রতিনিধিসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশগ্রহণের কথা রয়েছে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা। এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’র বার্ষিক এই সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।এতে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন

পলাতক আসামিরা সীমান্ত দিয়ে ঢুকতে চাইলেই গ্রেপ্তার হবেন: বিজিবি সেক্টর কমান্ডার

২৩ নভেম্বর ২০২৬

বনবিভাগ আরো জানা, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএন'র যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএন'র সর্বশেষ তথ্যানুযায়ী দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। তবে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থান এবং সিলেট অঞ্চলে মেলে এসব শকুনের দেখা। যা ‘সেভ’র উদ্যোগে প্রাণীটিকে চিরতরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে সংখ্যা বৃদ্ধি করা এবং দেশের আকাশে আবারও ডানা মেলে অবাধ বিচরণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আইইউসিএন সূত্র জানায়, এশিয়া মহাদেশে শকুনের বিলুিপ্ত প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ) নামের সংস্থাটির। এই সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

আইইউসিএন'র প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানিয়েছেন, মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি ঠেকাতে এশিয়া অঞ্চলে ‘সেভ’ ২০১১ সাল থেকে কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিকসভা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এই প্রথম বাংলাদেশের সুন্দরবনে জাহাজে বসে ‘সেভ’র বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার ৩০ জন প্রাণী গবেষক ও সরকারের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

তিনি আরো জানান, বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে এই সম্মেলনে।

আরও পড়ুন

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২৩ নভেম্বর ২০২৬

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভিং এশিয়া’স ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) শকুন রক্ষায় কার্যকর ভূশিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এই প্রথমবার এবছর সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে।

সিএফ আরো বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে তৈরি হতে পারে এক নতুন সম্ভাবনা।

শকুন রক্ষাআন্তর্জাতিক সম্মেলনসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে