Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে অটোরিকশার মিটার বক্সে ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৩০
টেকনাফে অটোরিকশার মিটার বক্সে ৮ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশার মিটার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি।

রবিবার (২৪ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‍্যাবের বিশেষ চেকপোস্টে চালানো হয় এ অভিযান। আটক ব্যক্তি জিয়াউল হক (৪৭)। হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুরা গ্রামের টাওয়ার রোড এলাকার আবু জাহেরের ছেলে তিনি।

র‍্যাব-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বলছে, দুপুর সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবার একটি বড় চালান নিয়ে বরইতলী এলাকার দিকে যাচ্ছে একজন মাদক কারবারি। পরে দুপুর ১২টার দিকে র‍্যাব ক্যাম্পের সামনে পাকা সড়কে বসানো হয় বিশেষ চেকপোস্ট।

কিছুক্ষণ পর জাদিমুরা বাজার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দেয় র‍্যাব সদস্যরা। চালককে জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয় গাড়িটি।

তল্লাশিতে সিএনজির সামনের মিটার বক্সের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে দেখা যায়, ৪০টি ছোট প্যাকেটে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জিয়াউল হক স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে সিএনজি চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক বহনের গোপন স্থান হিসেবে ব্যবহার করতেন মিটার বক্সকে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে টেকনাফ মডেল থানায়। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অব্যাহত থাকবে র‍্যাবের জিরো টলারেন্স ও অভিযান।

কক্সবাজারইয়াবা উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের