৮ হাজার ইয়াবাসহ
মা ও মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টার দিকে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়।
আটক দুজন হলেন
টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুরাপাড়া এলাকার খালেদা বেগম (৩৫) ও তার মেয়ে হুমাইরা
আক্তার (১৮)। কক্সবাজার পৌরসভার বার্মিজ মার্কেট এলাকার সিকদার মহল নামের একটি
ভবনে বসবাস করতেন তারা।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের
নয়াপাড়া...