কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ কিশোর আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় ৭ হাজার শলাকা নাসির বিড়িসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকালে উপজেলার বাবুরবাজার এলাকার চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক কিশোরের বাড়ি উপজেলার ছয়কুট গ্রামে।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল জানালেন, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাবুরবাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। ওই কিশোরের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
তিনি জানালেন, একই অভিযানে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন ৯টি মোটরসাইকেল এবং ২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
ওসি বলেছেন, অবৈধ পণ্যের চোরাচালান রোধ এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক কিশোরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।




