Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাদকবিরোধী অভিযানকালে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২২:০৯
মাদকবিরোধী অভিযানকালে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়

জামালপুর সদরে মাদকবিরোধী অভিযানে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আল আমিন সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া এলাকার মুক্তা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পাঁচজন ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও আল আমিন নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকাল সাড়ে ৪টার দিকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল কি না, সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। মরদেহ বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরমাদকবিরোধী অভিযান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise