Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঝিনাইদহ

তেল কিনতে গিয়ে বাগবিতণ্ডা, প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:১২
তেল কিনতে গিয়ে বাগবিতণ্ডা, প্রাণ গেল যুবকের

সংগৃহীত ছবি

ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নিতে এসে বাগবিতণ্ডার জেরে পিটুনিতে নিরব হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছ র‍্যাব।

শনিবার (৭মার্চ) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করেন। নিহত নিরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

ঝিনাইদের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তাজ ফিলিং স্টেশনে বোতলে করে তেল নিতে আসে নিরব হোসেন। সে সময় ফিলিং স্টেশনের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। পরে তিনি পাশের ফিলিং স্টেশনে চলে যান। ফেরার পথে ওই ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে নিরব প্রতিবাদ করলে কর্মচারীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরবের নিহতের জের ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফিলিং স্টেশনটিতে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ফিলিং স্টেশনের  তিন কর্মচারী নাসিম হোসেন, রমিজুল ও দাউদ হোসেন।

ঝিনাইদহফিলিং স্টেশনপিটুনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise