Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাংনী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৬ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:২৫
গাংনী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৬ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে নারী ও শিশুসহ ছয়জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে দিয়ে ওই ছয়জনকে পুশইনের চেষ্টা করে।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর এলাকা দিয়ে নারী, শিশুসহ ছয়জনকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে বিএসএফ তাদের সীমান্তের ওপারে ফিরিয়ে নেয়।

বিজিবির দাবি, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সীমান্তে অবস্থানরত ছয় জনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে এক মাস কারাভোগের পর সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

ওই ছয়জন হলেন— আমিন মোল্লা (৮০), আব্দুল্লাহ (৫০), জামরিল নড়াইল (৪৫), রিফুজান (৬৫), রেকায়া (৪০) ও ইব্রাহিম (৭)। তাদের সবার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে। প্রায় ৪০ বছর আগে তারা ভারতে চলে যান। পরবর্তী সময়ে গুজরাটে বসবাস শুরু করেন।

এ ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার ওসিকুর রহমান, তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এবং ভারতের মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর ক্যাম্পের এসআই রাজেন্দ্রকুমার পোয়ালি উপস্থিত ছিলেন।

গাংনী সীমান্ততেঁতুলবাড়িয়া সীমান্তবিজিবিপুশইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে