Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এআই দিয়ে বিসিএস গেজেট জাল, ভুয়া ম্যাজিস্ট্রেটের জেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩
এআই দিয়ে বিসিএস গেজেট জাল, ভুয়া ম্যাজিস্ট্রেটের জেল

ছবি: আগামীর সময়

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা পাঠানোর প্রতারণা এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। কুয়াকাটায় এসে ওই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা পাঠিয়ে টাকা না দিয়ে প্রতারণা করতে চান বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই পরিচয় ব্যবহার করে তিনি দুটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম স্ত্রীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, রাসেল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করেছেন। পাশাপাশি ৪৪তম বিসিএসের গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে সেখানে নিজের নাম ‘মো. রাসেল হাওলাদার’ বসিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গেজেটটি পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

কলাপাড়ানির্বাহী ম্যাজিস্ট্রেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: