Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেহেরপুরে ১৭ অ্যান্টি-ট্যাংক ও ৭৩ অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২০:১৯
মেহেরপুরে ১৭ অ্যান্টি-ট্যাংক ও ৭৩ অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার

ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন ও ৭৩টি অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। পরে উদ্ধার করা মাইনগুলো গ্রামের পাশের টকটি নদীর পাড়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

সোমবার বিকাল ৩টার দিকে যশোর সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে মাইন উদ্ধারের কাজ পরিচালনা করে। এ সময় গাংনী থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সহযোগিতা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার জানান, গত শনিবার সকালে বেতবাড়িয়া গ্রামের একটি জমিতে মাইনসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় কৃষক কাদা মালিথা। পরে মাটি খুঁড়ে আরও কয়েকটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

পুলিশ জানায়, ওই জমি থেকে প্রথমে পাঁচটি ল্যান্ডমাইনের খালি বাক্স উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুলিশ ও বিজিবি মোতায়েন করে এলাকাটি ঘিরে রাখা হয়।

এরপর সেনাবাহিনীর মাইন নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে সোমবার যশোর সেনানিবাস থেকে একটি দল বেতবাড়িয়ায় যায়। দলটি মাটি খুঁড়ে একে একে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন ও ৭৩টি অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার করে। পরে সেগুলো টকটি নদীর পাড়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, ১৯৭১ সালে বেতবাড়িয়া গ্রামটি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ওই সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর একাধিকবার সম্মুখযুদ্ধ হয়। গ্রামের মধুগাড়ি মাঠেও কয়েক দফা যুদ্ধ হয়েছিল। তাদের ধারণা, মুক্তিযুদ্ধের সময় গ্রামটি ধ্বংস করার উদ্দেশ্যে এসব মাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

মেহেরপুরমাইনমাইন উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়