Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওয়াকিটকি নিয়ে পুলিশ সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৭

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:০৯
শেয়ার করুন:
ওয়াকিটকি নিয়ে পুলিশ সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৭

ছবি: আগামীর সময়

বগুড়ায় পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া চারটি অটোরিকশা।

আজ বুধবার সংবাদ সম্মেলনে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানালেন, গ্রেপ্তাররা নিজেদের সিভিল পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি ব্যবহার করে চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত অটোরিকশা। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট, চার্জার, অতিরিক্ত ব্যাটারি, ছয়টি মোবাইল ফোন, একাধিক গাড়ির চাবিসহ জব্দ করা হয় বিভিন্ন সরঞ্জাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জের মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধা সদর উপজেলার সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়ার জাকির হোসেন (৪০), বাউফলের নিজাম (৪৬), রংপুরের হারাগাছ এলাকার ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)। তাদের মধ্যে মামুন শিকদার চক্রটির নেতা বলে জানিয়েছেন ভুক্তভোগী অটোরিকশা চালক ইমরুল কায়েস।

প্রায় দুই সপ্তাহ আগে ইমরুল কায়েস বগুড়ার মাটিডালি থেকে যাত্রী নিয়ে যান টিএমএসএস হাসপাতালে। সেখানে পৌঁছানোর পর যাত্রীটি আরেকজনকে সঙ্গে নিয়ে কৌশলে তার অটোরিকশা ছিনতাই করেন। তিনি নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দেন।

একই কৌশলে গত ৩ মে সন্ধ্যায় সদর উপজেলার হাজরাদীঘি এলাকার আমিনুল ইসলামের অটোরিকশাও ছিনতাই করা হয়।

তার ভাষ্য, যাত্রী সেজে ওঠা মামুন শিকদার পথে ওয়াকিটকিতে কথা বলছিলেন। পরে একটি নির্জন স্থানে পৌঁছে তাকে মাইক্রোবাসের কাগজপত্র আনার কথা বলে অটোরিকশা থেকে নামতে বাধ্য করেন। তিনি ফিরে এসে দেখেন তার অটোরিকশা নেই।

পুলিশ জানায়, তদন্তে জানা গেছে বগুড়া ছাড়াও নওগাঁসহ বিভিন্ন এলাকায় একই পদ্ধতিতে ছিনতাই চালিয়েছে এই চক্র। গ্রেপ্তারদের মধ্যে চারজনের বিরুদ্ধে আগের চুরির মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়াঅটোরিকশাওয়াকিটকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য