Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাগেশ্বরী

আম খাওয়ানোর কথা বলে ধর্ষণ, চাচা পলাতক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৬:৪০
আম খাওয়ানোর কথা বলে ধর্ষণ, চাচা পলাতক

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঁচ বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারের হাট তেলিয়ানিরপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

নাগেশ্বরী থানায় এ ঘটনায় মামলা হয় গত ১৫ জুন।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত কুদ্দুস তাদের দূরসম্পর্কের চাচা। গত ৯ জুন এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে তিনি শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যান। পরে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে শিশুটির বাবা-মাকে হত্যা করা হবে বলে ভয়ও দেখানো হয়। এ কারণে শিশুটি প্রথমদিকে বিষয়টি গোপন রাখে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার কয়েক দিন পর অভিযুক্ত ব্যক্তি বাড়ির আশপাশে এলে শিশুটি তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে সে বাবা-মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি জানালেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

নাগেশ্বরীপলাতকবলাৎকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: