কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে ইয়াবা কারবারের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিভিআর, ৪৩ ইঞ্চি মনিটর, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন পৌরসভার বিদ্যুৎপাড়া (পশ্চিম নাগেশ্বরী) এলাকার আকবর আলীর ছেলে জালাল হোসেন জয় (৩৬) এবং চামটারপাড় এলাকার জাহানুর আলমের ছেলে আল মামুন শুভ (৩০)। তাদের ব...